সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র কমিটি ঘোষণা

0

সংযুক্ত আরব আমিরাত : আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর বার্তাবাহক সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম গতিশীল করতে ২০ই জানুয়ারি দ্বিবার্ষিক (২০২৫-২০২৭) কমিটি গঠন করা হয়েছে।

ইউএইতে ২য় বারের মতো কমিটির পূনরায় সভাপতি হয়েছেন চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল (আরবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিটি নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার।

সংযুক্ত আরব আমিরাতে দ্বিবার্ষিক পুর্ন কমিটির ২০ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। ১৮ সদস্যের পরিচিতি নিম্নে দেয়া হলো- সিনিয়র সহ সভাপতি মো: মোজাফফর রেজবি ( খালিজ টাইমস), সহ সভাপতি নাসিম উদ্দিন আকাশ ( দৈনিক পূর্বকোণ), সহ সভাপতি মহিউল করিম আশিক ( মাই টিভি), সহ সভাপতি সাগর চন্দ্র স্বপন ( স্বদেশ বিচিত্রা), সহ সভাপতি সঞ্জিত কুমার শীল ( সি প্লাস), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি ( কিউ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ( বঙ্গ টিভি),সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ( দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক (বায়ান্ন টিভি), দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ( দৈনিক চাঁদপুর কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ হোসেন ( ঢাকা প্রতিদিন), ক্রীড়া সম্পাদক আশাক নিপুন ( বার্তা২৪), অর্থ সম্পাদক মামুনুর রশীদ ( সংগ্রাম প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ আলম (স্বাধীন দেশ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নাল আবেদীন ( নন্দিত টিভি), সাংস্কৃতিক সম্পাদক মো: রিদোয়ান ( সংবাদ প্রতিদিন), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন ( দৈনিক বাংলার অধিকার)।

saarc journalist forum Group Photo
saarc journalist forum Group Photo

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সামসুর রহমান সোহেল (আরবি), নাসিম উদ্দিন আকাশ, সাগর চন্দ্র স্বপন, গোলাম সরওয়ার, সারোয়ার উদ্দিন রনি, মোহাম্মদ সেলিম, রাসেল আহমদ, ওবায়দুল হক মানিক,শরিফুল ইসলাম প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রবাসীদের সেবা সহজীকরণ করার লক্ষে পরিকল্পিত উদ্যোগ নেয়া প্রয়োজন। দেশের সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট ভূমিকা রাখার পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে সহযোগী হিসেবে সার্ক সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দগণ। সবশেষে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার্থে যথার্থ ভূমিকা রাখবেন বলে একমত পোষন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.