‘সুপারহিরো’ ছবির বিরুদ্ধে তথ্য মন্ত্রনালয়ে অভিযোগ

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: সরকারের রাজস্ব, ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবেদেশ হতে টাকা নিয়ে, অনুমতি ছাড়াই অস্ট্রেলিয়ায় শুটিং করার অভিযোগে শাকিব খান-বুবলী অভিনীত ‘সুপারহিরো’ ছবিকে সেন্সর না দেওয়ার আহবান জানিয়েছে নিপা এন্টারপ্রাইজ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান।

সোমবার তথ্যমন্ত্রণালয়ের সচিবের দপ্তরে ছবিটিকে সনদ প্রদান না করার অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করে প্রতিষ্ঠানটি।

প্রযোজক সেলিনা বেগম স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রে বলা হয়েছে, ‘সুপারহিরো’ ছবিটি সরকারি অনুমতি ব্যাতিত, সরকারের রাজস্ব, ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধপথে দেশ হতে টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় শুটিং করা হয়েছে। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে, এতে করে সাধারণ প্রযোজকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে উল্লেখ করা হয়। ছবিটিকে সেন্সর না দিতে ও অভিযোগকৃত বিষয়ে তদন্ত করার আহবান জানানো হয়েছে।

এ বিষয়ে ছবিটির পরিচালক আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান দেখেছে। আমি যতদূর জানি সমস্ত অনুমতি নেওয়া হয়েছে। এরকম হবার কথা বলেই আমার ধারণা।

সুপারহিরো ছবিটি নির্মাণ করেছে হার্টবিট কথাচিত্র। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। এরইমধ্যে এমন অভিযোগ।

‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে।

শাকিব-বুবলী জুটি ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিগুলো অভিনয় করেছেন এবং চারটি ছবিই মুক্তি পেয়েছে। এছাড়া তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.