না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা

0

অঞ্জনা রহমান আর নেই: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর মৃত্যু

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা রহমান (৭০) অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

অঞ্জনা রহমান গত ১০ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি, বরং পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। পরে ১ জানুয়ারি রাতে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

জানা যায়, গত ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ ছিলেন। প্রথমদিকে তার শরীরে জ্বর দেখা দেয় এবং শরীর কাঁপছিল। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রক্তে সংক্রমণ ধরা পড়ে।

অঞ্জনা রহমান ঢালিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৭৬ সালে। প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’-এর মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অসামান্য অভিনয়ের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র হারানোর শোকের ছায়া এখন বাংলা সিনেমা অঙ্গনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.