চকরিয়া প্রতিনিধি,সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ায় জোর পূর্বক অন্যের জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ শসস্ত্র সন্ত্রাসী।
আজ বুধবার (৯ মে) বেলা দেড়টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়ার মহেশখালীপাড়া এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ অস্ত্রসহ এতিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন লামার ফাইতং ইউনিয়নের চিকনঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচর গ্রামের ফয়জুল কবিরের ছেলে বাদশা মিয়া (৩০) ও চকরিয়া পৌর সভার ৮ নং ওর্য়াডের লামার চিরিঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে মহসিন (৩০)।
পুলিশ জানায়, এদিন দুপুরে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ উপজেলার বরইতলী ইউনিয়ন ও লামার ফাইতং সীমান্তবর্তী এলাকার মহেশখালী পাড়ায় এক ব্যক্তির জমি জবর দখল করতে যায়।
এসময় এলাকার লোকজন পুলিশ সহায়তা কেন্দ্রের ৯৯৯ এ ফোন করেন। পুলিশ সহায়তা কেন্দ্র থেকে বিষয়টি চকরিয়া থানায় জানালে তাৎক্ষণিক হারবাং ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছির আরফাত জানান আটক ৩ জনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
