উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,অাহত-২

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা এলাকায় মিনিবাস-টমটম (ইজিবাইক) সংঘর্ষে মো. সোলতান নামে একজন নিহত হয়েছে।

আজ বুধবার (৯ মে) দুপুর পৌনে দুইটার দিকে মরিচ্যা এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সোলতান উখিয়া উপজেলার ডেইলপাড়ার বাসিন্দা বলে জানাগেছে।আহতরা হলো, নুরুল ইসলাম ও বেলাল উদ্দিন। তাদের দুজনকে চমেকে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি আবুল খায়ের মুঠোফোনে জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মিনিবাসের সাথে টমটমের মুখোমুখী সংঘর্ষে এঘটনা ঘটে। এতে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.