নিজস্ব প্রতিবেদক:: নগরীর মধ্যম পতেঙ্গা (৪১নং ওয়ার্ড) মাইজ পাড়ার মোঃ আলী গুলজারের বাড়ি (প্রকাশ আধিঁর বাড়ি) জনাব আলীর ৪/৫টি বসত ঘর আগুনে পুড়েছে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
শনিবার (১৯মে) রাত ৯.১৫ মিনিটে জনাব আলীর বসত ঘরে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এই আগুন সংগঠিত হয় বলে স্থানীয় বাসিন্দা এইচ কে সুজন সংবাদ মাধ্যমকে জানান।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আন্তে স্বক্ষম হয়। এর আগে এলাকাবাসী প্রাণপন চেষ্টা করেও অগ্নিকান্ড নেভানোর চেষ্টা করেছে।এতে ১/দেড়লাখ লাখ টাকা র পরিমান ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুনে অনেক প্রয়োজনীয় জিনিস পত্র, টিভি,ফ্রিজ, সেলাই মেশিন,কিছু নগদ টাকাও পুড়ে গেছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।এতে কোন লোকজনের হতাহতের খবর পাওয়া যাইনি…।
নিকটস্থ পতেঙ্গা থানার পুলিশ পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান।
