সিএমপি ও চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি ও চট্টগ্রাম চেম্বার সভাপতির ব্যক্তিগত সহযোগিতায় উত্তর ও দক্ষিণ জোনের স্মরণিকা ক্লাব, বসুন্ধরা ক্লাব ও কে.বি কনভেনশন সেন্টারে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ মে) সকাল ১১ টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, জনাব এম এ মালেক, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, জনাব মাহবুবুল আলম, সভাপতি, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সিএমপি’র উত্তর ও দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও স্ব-স্ব থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.