ভারতে মন্ত্রীসহ ৬ এমপির বাড়িতে আগুন

0

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যের আইন সভায় তিনটি বিল পাস হওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা স্বাস্থ্যমন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। চুরাচান্দপুর শহরে সংঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ওই এলাকায় জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ।

এ সময় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। সংঘাতের সময় দু’জন পুলিশের গুলিতে ও একজন আগুনে পুড়ে নিহত হন।
রাজ্যের অভ্যন্তরীণ পারমিট ইস্যুসহ তিনটি বিল পাস হওয়া নিয়ে সোমবার সন্ধ্যা থেকেই সেখানে সংঘাত শুরু হয়।

ওই সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার কারণ হলো, তারা কেউই ওই বিলগুলোর বিরোধিতা করেননি, উল্টো সেগুলোর পক্ষে ভোট দিয়েছে।
বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীকে সেখানে পৌঁছাতে বাধাও দিয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ফুংজাথাং তনসিং ও সংসদ সদস্যরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.