বকেয়া গৃহকর বিষয়ে হোল্ডারদের সাথে মতবিনিময়

0

নিজস্ব প্রতিবেদক:: বকেয়া ও ২০১৭-২০১৮ সন পর্যন্ত হালনাগাদ গৃহকর ও রেইট আদায় গতিশীল করার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ২১ মে দুপুরে,নগরভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় করেছেন।

চট্টগ্রাম নগরস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয় এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, রেলপথ মন্ত্রনালয়, পরিবেশ ও বণ মন্ত্রনালয়, কৃষি মন্ত্রনালয়, শিল্প মন্ত্রনালয়, বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান জেমিসিন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও রক্ষদান কেন্দ্র, চট্টগ্রাম আইনজীবি সমিতি, সুলতান আহমদ দেওয়ান, গোলাম মাওলা, করিম পাইপ মিলস লি., আবু জাফর চৌধুরী, ডা. ফজলুল হাজেরা কলেজ, পিএইচ আমিন একাডেমীর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় চলাকালে আমিন জুটমিল এর বকেয়া ও হালনাগাদ পৌরকর থেকে ১২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক মেয়রের হাতে তুলে দেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ টি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নিকট বকেয় সহ হালনাগাদ ২ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ৫শত ৬৩ টাকা পৌর কর পাওনা আছে এবং ১১টি মন্ত্রণালয়ের মধ্যে গণপ্রজতান্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নিকট ১৩ কোটি ১৪ লক্ষ ৪২ হাজার ৫ শত ৬১ টাকা,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এর নিকট ৩২ লক্ষ ৫১ হাজার ৭ শত ৭ টাকা, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় এর নিকট ৪ কোটি ৭ লক্ষ ৯১ হাজার ৫ শত ৩১ টাকা, শিক্ষা মন্ত্রনালয় এর নিকট ৯১ লক্ষ ৪৯ হাজার ৫ শত ৫ টাকা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর স্বাস্থ্য সেবা বিভাগ এর নিকট ১২ লক্ষ ৬৮ হাজার ৯৩ টাকা,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর নিকট ৩ লক্ষ ৪৯ হাজার ৭ শত ৭৪ টাকা, রেলপথ মন্ত্রনালয় এর নিকট ৮৪ কোটি ৭৭ লক্ষ ৮৮ হাজার ৯ শত ৮৫ টাকা, পরিবেশ ও বণ মন্ত্রনালয় এর নিকট ৬৪ লক্ষ ৪৪ হাজার ৬ শত ৮৬ টাকা, কৃষি মন্ত্রনালয় এর নিকট ৪৭ লক্ষ ৭ হাজার ২ শত ৫০ টাকা, শিল্প মন্ত্রনালয় এর নিকট ২ কোটি ৬ লক্ষ ৯৮ হাজার ২ শত ২৯ টাকা, বস্ত্র ও পাঠ মন্ত্রনালয় ৩ কোটি ৩৫ লক্ষ ৬৪ হাজার ৯ শত ৯০ টাকা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় এর নিকট ৩১ লক্ষ ৬১ হাজার ৭ শত ২৩ টাকা পাওনা আছে।

বকেয়া পৌরকর পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য মেয়র আ জ ম নাছির উদ্দীন সরকারি প্রতিষ্ঠান সমূহের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানের পৌরকরের বিষয়ে আপত্তি আছে তাও ১ মাসের মধ্যে সিটি কর্পোরেশনকে লিখিতভাবে অবহিত করার পরামর্শ দেয়া হয়। বকেয়া গৃহকর ও রেইট সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা ড.মুস্তাফিজুর রহমান, রাজস্ব বিভাগের টিও, ডিটিও ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের প্রতিনিধি এবং ৮টি ব্যক্তি মালিকানাধীন সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.