টেকনাফে ৬ দিনে ৪০ মাদক কারবারী গ্রেফতার

0

শহিদুলইসলাম, উখিয়া :: সীমান্ত শহর টেকনাফ উপজেলায় মাত্র ৬ দিনে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে অত্র থানার পুলিশ সদস্যরা বিপুল পরিমান  ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  তাদেরকে  গ্রেফতার করা হয়।

টেকনাফ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন,গ্রেপ্তারকৃত মধ্যে ১০টি মাদক মামলায় ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি  ২৫ জনকে আসামীকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।

যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.