সাদার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ক্লাব উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাদার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হলো ক্যারিয়ার ক্লাব। বৃহস্পতিবার (৩১ মে) ইউনিভার্সিটির হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এ ক্লাবের।

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উন্নয়নে সচেতন এবং মানসম্পন্ন শিক্ষাগ্রহণে আগ্রহী ও দক্ষতা অর্জনে কাউন্সিলিং, সেমিনার ও ফিল্ডওয়ার্কসহ বিভিন্ন ধরনের মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করবে ক্যারিয়ার ক্লাব।

ডেপুটি ডিরেক্টর রিজোয়ান রাজনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিলস লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার প্যারা কো-অর্ডিনেটর রিজওয়ান রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

প্রধান বক্তা জহির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মানসিকতা সব সময় ইতিবাচক হওয়া উচিৎ। জীবনে সফল হতে হলে কখনো কেনো কাজকে ছোট করে দেখা  যাবে না অর্থাৎ নিজের উপর অর্পিত দায়িত্বকে আনন্দের সাথে উপভোগ করতে হবে।

ক্যারিয়ারের জন্য ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস মূল স্তম্ভ। যে কাজটা করে তুমি আনন্দ পাও শুধু সেটাই কর, দেখবে ক্যারিয়ার হয়ে গেছে। কোন নেতিবাচক কর্মকা-ে আসক্ত না হয়ে যুক্তি ও দর্শন দিয়ে  ভালোকে বেছে নেবে।

তিনি আরও বলেন, নিজেকে কখনো গ-িবদ্ধ বিষয়ে সীমাবদ্ধ না রেখে বরং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা কর। বই, সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হও। দার্শনিক হওয়ার মত বড় চিন্তা করতে হবে কারণ দার্শনিক মতবাদ পারে সমাজকে বদলাতে।  নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাও যা আগে কেউ করেনি, দেখবে তোমার উদ্ভাবন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

সাদার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের অংশ হিসেবে ক্যারিয়ার ক্লাব গঠনে অগ্রণী ভূমিকা রেখেছে বিভিন্ন বিভাগের নয়জন শিক্ষার্থী। বর্তমানে ৫০ জন শিক্ষার্থী সাদার্ন ক্যারিয়ার ক্লাব এর সদস্য হয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.