ব্রাজিল-মেক্সিকো পরিসংখ্যান

0

স্পোর্টস ডেস্ক::রাশিয়া বিশ্বকাপে নক-আউট পর্বে আজ মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। আজকের ম্যাচে বিজয়ী দলই পাবে কোয়ার্টার ফাইনালে। তাই হারলেই আসর থেকে ছিটকে পড়ার এই ম্যাচ দুই দলের জন্যই বাঁচা–মরার।

ম্যাচের শক্তি আর পরিসংখ্যানের লড়াইয়ে নেইমাররা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই মেক্সিকানরা। অতীত ইতিহাসে মেক্সিকোর বিপক্ষে স্বস্তির পাশাপশি অস্বস্তির কারণও আছে সেলেসাওদের । কারণ শেষ ১৫ বারের লড়াইয়ে মেক্সিকানদের কাছে সাতটিতেই হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান:

১.ফিফা র্যাংকিং দেখলে ব্রাজিল-মেক্সিকোর দূরত্ব বোঝা যায়। ব্রাজিল রয়েছে দ্বিতীয় ও মেক্সিকো ৪০তম স্থানে।

২. এখন পর্যন্ত ব্রাজিল ও মেক্সিকো মুখোমুখি হয়েছে মোট ৪০ বার। যার মধ্যে ব্রাজিল জিতেছে ২৩টিতে আর মেক্সিকানরা জয় পেয়েছে ১০টিতে।

৩.১৯৯৯ সালের পর দুই দলের দেখায় এগিয়ে মেক্সিকো। দুই দলের ১৫ দেখায় সাতটিতে জয় পেয়েছে মেক্সিকো। আর পাঁচটিতে জয় পেয়েছে ব্রাজিল।

৪.বিশ্বকাপের মোট চার বারের দেখায় তিনবারেই জয় পেয়েছে ল্যাটিন আমেরিকার দলটি। আর একবার ড্র হয়েছে। সেটা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। সেই ম্যাচে দুই দলে মধ্যে গোল শূন্য ড্র হয়।

৫. বিশ্বকাপের চার বারের দেখায় একবারও ব্রাজিলের জালে গোল দিতে পারেনি মেক্সিকানরা। আর ব্রাজিল ১১ বার মেক্সিকোর জালে বল পাঠিয়েছে।

৬. এক ড্র এবং দুই জয় নিয়ে নক আউট পর্বে উঠেছে ব্রাজিল। আর দুই জয় এবং এক হার নিয়ে শেষ ষোলতে উঠেছে মেক্সিকো।

৭. ব্রাজিল নিজেদের শেষ ১৫ ম্যাচে অপরাজিত। অপরদিকে মেক্সিকো নিজেদের গ্রুপ পর্বেই হেরেছে।

৮.নিজদের গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড দেখার কারণে আজ ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না মেক্সিকোর ডিফেন্ডার এক্তর মোরেনো।

৯. ব্রাজিলের তিন ফুটবলার (ফিলিপে কৌতিনিয়ো, কাসেমিরো ও নেইমার) ও মেক্সিকোর তিন ফুটবলার (এররেরা, মিগেল লাইয়ুন ও হেসুস গাইয়ার্দো) আর একটি করে হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে খেলতে পারবেন না।

১০. বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি মেক্সিকো। অপরদিকে সর্বাদিক পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.