বিনোদন জগৎ :: শাকিব খান বর্তমানে এফডিসিতে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। এ ছবির শুটিং একেবারে শেষের দিকে। এর মধ্যেই ঘোষণা দিলেন নতুন চলচ্চিত্রের। ছবিটি নির্মাণ করবেন শাহীন সুমন।
শাকিবের কথায় জানা যায়, ছবিটি বিজ বাজেটের ও গল্পও হবে আধুনিক ও দুর্দান্ত।
শাকিব জানালেন, ‘নায়িকা তো ব্রেক দিয়েছি। এবার নায়ক দরকার। শিগগির নতুন একটা ছবির কাজ শুরু করবো। বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। একেবারে ফাটাফাটি গল্প। সেখানে তিনজন নায়ক প্রয়োজন। আমি আছি, আরও দুজন হিরো (নায়ক) দরকার।
শাকিব আরও বলেন, ‘ছবির গল্প যেমন হবে, তেমনি গানও হবে অন্যতম আকর্ষণ। এক গানে তিন হিরোকে দেখা যাবে। দেশের বাইরের কোরিওগ্রাফার কাজ করবেন।’
শাকিব বলেন, ‘ছবিটা হবে এই সময়ের গল্প নিয়ে। মানহীন কাজ করবো না যেহেতু বলেছি, আর করবোই না।’
