চকরিয়া প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক সহ ২ জন নিহত ও ১০ যাত্রী কমবেশী আহত হয়েছে। ১১ জুলাই আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীস্থ ফুলছড়ি দরগা গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘঠে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের মোফাচ্ছেলের পুত্র নোহা গাড়ির চালক লিটন (২৮) ও গাড়ীর হেলপার একই এলাকার মতিয়ারের ছেলে সাইদুর রহমান (৩০)।
এ সময় দূর্ঘটনায় উভয় গাড়ির অন্তত ১০ জন যাত্রী কমবেশী আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার কওে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে মুমুর্ষ অবস্থায় বাবু নামের একজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কের উপজেলার খুটাখালীস্থ ফুলছড়ি দরগা গেইট নামক এলাকায় চট্টগ্রাম মুখী যাত্রিবাহী স্টার লাইন চেয়ার কোচের সাথে কক্সবাজার মুখী পোনা বহনকারী নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশের (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থল থেকে গাড়ি ২ টি জদ্ধ করে নিহতের লাশ উদ্ধার কওে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। এছাড়া দূর্ঘটনাস্থল থেকে আহতদের কে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়।
