চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম এর আনুষ্ঠানিক যাত্রা

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, বেসরকারী টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের পেশাদার রিপোর্টারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে‘ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম’ (সিঅারএফ) নামে একটি সাংবাদিকদের একটি নতুন সংগঠন।

আজ শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়নে বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের গঠনতন্ত্র অনুমোদন এবং কমিটি  নতুন কমিটি গঠন করা হয়েছে।

সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে কাজী আবুল মনসুরকে সভাপতি ও সাংবাদিক আলীউর রহমানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির মনোনীত অন্যান্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি নিরূপম দাশগুপ্ত, সহ-সভাপতি আলমগীর অপু, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোকমান চৌধুরী, আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণা সম্পাদক সারোয়ার আমিন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল কদির, সমাজকল্যাণ সম্পাদক লতিফা আনসারি রুনা।

এছাড়া নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন চারজন।  তারা হলেন-সামশুল হুদা মিন্টু, দেবদুলাল ভৌমিক, আবুল হাসনাত ও জামশেদ রেহমান চৌধুরী।

এর আগে মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কাজীসহ সিনিয়র সাংবাদিকরা নেতৃবৃন্দ।  সভায় ১৪০ জন সদস্যের মধ্যে ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.