বিয়ের জন্য অডি গাড়ি কিনছেন ফারিয়া?

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া আগেই জানিয়েছিলেন, ‘যেদিন একটি ‘অডি’ ব্র্যান্ডের গাড়ি কিনবেন তারপরই বিয়ে করবেন।’ এবার ফারিয়ার গাড়ি কেনার স্বপ্ন সত্যি হয়েছে। ‘অডি এ৩’ মডেলের কালো রঙের একটি গাড়ি এখন ফারিয়ার বাসার গ্যারেজে। গত শনিবার নতুন গাড়ি কিনেছেন ফারিয়া।

এবার কী তবে বিয়ে করতে যাচ্ছেন এই নায়িকা? এখনও বিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি ফারিয়া। তিনি বলেন, গাড়ি কেনা হয়েছে। তবে বিয়ে কবে করছি এখনও জানি না।

আপাতত গাড়ি কেনার আনন্দে আত্মহারা এই অভিনেত্রী। তিনি বলেন, নিজের ওপর বিশ্বাস রাখলে স্বপ্ন সত্যি হয়। গাড়ির পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুকে ছবি প্রকাশ করে এই কথাটিই লিখেছেন নায়িকা। নুসরাত ফারিয়া বলেন, একটি অডি গাড়ি কেনা মানে নিজেকে আরেকটু স্বাবলম্বী করা বলতে পারেন।

শোবিজ অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরু অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। একাধিক গানের ভিডিওতে মডেলও হয়েছিলেন। এরপর সিনেমায় পা রাখেন। প্রথম ছবি ‘আশিকী’ নিয়ে বড় পর্দায় হাজির হন। এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয় করেন ফারিয়া।

কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটা গান গেয়েছেন। এই গানটির জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পরেন ফারিয়া। ইউটিউবে গানটি প্রকাশের পর লাইকের চেয়ে ডিজলাইকের পরিমাণই বেশি দেখা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.