ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে শাহরুখ কন্যা

0

বিনোদন জগৎ :: বলিউডে তারকা সন্তানদের দিয়ে মাতামাতি কম হয় না। শাহরুখ খানের মেয়ে সুহানাও এর ব্যতিক্রম নন। তাকে ঘিরেও সিনে মহলে চর্চা কম নয়। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, সুহানাকে খুব শীঘ্রই রূপালি পর্দায় দেখা যেতে পারে। করণ জোহরের বড় ব্যানারেই বলিউডে অভিষেক হতে পারে সুহানার। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা এখনও হয়নি। এদিকে এরইমধ্যে সুহানা তার প্রথম ফটোশুট করলেন।

একেবারেই হট ফটোশুট! ভোগ ম্যাগাজিনের কভার পেজে সুহানার অভিষেক হল। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, সুহানার বাবা শাহরুখই এর লঞ্চ করলেন। শাহরুখ তার টুইটারে কভার পেজে সুহানার ছবি সম্বলিত ম্যাগাজিন হাতে নিজের একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ওকে আজ আরও একবার নিজের হাতে তুলছি।

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে শাহরুখ কন্যা

মা গৌরি খানও সুহানার একটা ছবি শেয়ার করে ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যাগাজিনের জন্য সুহানা যে ফটোশুট করেছেন তার দুটি ছবি সামনে এসেছে। এগুলোতে খোলামেলা রুপে সুহানাকে আবিস্কার করা গেছে, যা নিয়ে চলছে জোর আলোচনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.