নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে ৩০ আগস্ট বৃহষ্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নগরীর নিউমার্কেট মোড় এলাকায় মোবাইল কোট পরিচালিত হয়।
অভিযানকালে টিন প্লেইট/টোকেন বিহীন ও হাল সনের নবায়ন না করায় ৪১ টি অবৈধ রিক্সা জব্দ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।
