শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাসবাজার):: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র্র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ অবসর প্রাপ্ত ডাঃ ও আইসিটি বিশেষজ্ঞ পরিচয়ী দুই মাদক কারবারীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র্র্যাব -১০ টেকনাফ বাহারছড়া ক্যাম্পের কমান্ডার মেজর আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল উখিয়া উপজেলার চোয়াংখালী মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করেন।
এসময় যাত্রীবাহি একটি সিএনজি তল্লাশী চালিয়ে ৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় দুই পাচারকারীকে অাটক করেন।
অাটককৃত হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাকড়িয়া কান্দির বাসিন্দা বর্তমানে ঢাকা ডিএমপি মিরপুর-২, মনিপুর-৬৩৪ এর বসবাসরত মোঃ আব্দুল গণির ছেলে অবসরপ্রাপ্ত ডাঃ মেরাজ উদ্দিন (৩০) ও নরসিংদী জেলার রায়পুর থানার কড়ইপুরের বাসিন্দা মৃত ধন মিয়া ওরফে ফারুক মিয়ার ছেলে আইসিটি বিশেষজ্ঞ মোক্তার হোসেন (৩৬) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া সত্যতা করেন।
