শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন: আবদুচ ছালাম

0

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় গিয়ে করে লুটপাট। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় না গেলে দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃ খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় উত্তর চান্দগাঁও চৌধুরী পাড়া, বেপারীপাড়া, নাথপাড়া, বণিকপাড়া, বড়ুয়া পাড়া ও শিল্প এলাকার এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান আরো বলেন, খাল ভরাট ও অবৈধ দখলের কারণে অল্প বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। চলতি মওসুমে সেই জলাবদ্ধতার প্রকট অনেকাংশে কমে এসেছে। নগরবাসীর সচেতনতাই পারে জলাবদ্ধতা মুক্ত নগরী গড়তে। আপনাদের গৃহস্থালী কাজের আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। জলাবদ্ধতা মুক্ত নগরী গড়তে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, শুধু উন্নয়ন নয়, ঠেকসই উন্নয়ন কাজ করা হচ্ছে বর্তমান সরকারের আমলে। ঠেকসই উন্নয়নের প্রতি জোর দিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়া হচ্ছে। আগামী তিনবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। তখন জলাবদ্ধতামুক্ত স্বপ্নের চট্টগ্রাম দেখতে পাবে চট্টগ্রামবাসী।

বিশিষ্ট সমাজ সেবক সামশুল আলম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক মুহাম্মদ নুরুল ইসলাম, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুর মুহাম্মদ নুরু, জাফর আহম্মদ খান, চৌধুরী আজিম, সাবেক কাউন্সিলর নুরুল হুদা লালু, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকী, শওকত আলী। ইব্রাহিম চৌধুরী খোকন ও হাসান মুরাদ চৌধুরী জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সরওয়ার খান, রফিক আহম্মদ, লোকমান, আজম খান, আবছার, শওকত আলম, হাসান মুরাদ চৌধুরী জাবেদ, লিয়াকত আলী, বাদশা চৌধুরী, আসাদুল্লাহ খান, এস.এম. মামুন, শওকত আকবর রাশেদ, অমর দেওয়ানজী, লিয়াকত আলী লাকী, দেলওয়ার হোসেন, দেবাশীষ আচার্য্য, মেহবাহ উদ্দিন মাইনু, নুর মুহাম্মদ খোকন, ইব্রাহিম ভুট্টো, হারুনুর রশিদ, দিদারুল আলম, হাসান জামাল, শহীদুল আজম, সাধন ধর, ইঞ্জিনিয়ার সুনীলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.