সিরিজ সমতায় ফিরল ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্ক : সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। ফলে দুই দলের মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে বর্তমানে ২-২ সমতা বিরাজ করছে।

হেডিংলিতে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান তুলেছে স্টিভেন স্মিথের দল। সর্বোচ্চ ৮৫ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া জর্জ বেইলি ৭৫ এবং উইকেটরক্ষক ম্যাথু ওয়েড হার না মানা ৫০ রান করেছেন।

জয়ের জন্য ৩০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৯২ রান করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগ্যান। এ ছাড়া জেমস টেলর ও বেন স্টোকস প্রত্যেকে ৪১ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। সমতা বিরাজ করায় এই ম্যাচের ওপরই নির্ভর করছে সিরিজের ভাগ্য।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.