রাঙ্গুনিয়ায় ঐক্যফ্রন্টের গণসংযোগে হামলা, আহত ৫

0

কারেন্ট টাইমসঃ  চট্টগ্রাম-৭ সংসদীয় আসনের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নিচিন্তাাপুর এলাকায় ধানের শীষের প্রার্থী নুরুল আলমের গণসংযোগে হামলা করেছে সরকার দলীয় লোকজন। এসময় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়।

আজ বুধবার (১৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

রাঙ্গুনিয়া বিএনপি নেতা গোলাম ফারুক বলেন, আজ সকাল ১১টার দিকে আমাদের প্রার্থী গণসংযোগে গেলে নিচিন্দাপুর এলাকায় আওয়ামী লীগ নেতা দানু চেয়ারম্যান তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। ৫ জনকে স্থানীয় স¦াস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। হামলার পর প্রার্থী নূরুল আলম গণসংযোগ না করেই ফিরে আসছেন।

এবিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি এহসানুল কাদের বলেন, আমি বিষয়টি জানিনা। তবে খবর নিচ্ছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.