চট্টগ্রামে ব্যাংক ম্যানেজারসহ ৩ জন আটক

0

কারেন্ট টাইমসঃ  প্রতারণা মামলায় পূবালী ব্যাংকের শাখা ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জানুয়ারি) ভোর রাত ৩ টার দিকে নগরীর চকবাজার এলাকা থেকে ব্যাংকটির চকবাজার শাখার ম্যানেজার একরামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রিজভী, কম্পিউটার অপারেটর চন্দন দে কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ব্যাংকের লোন প্রতারণার একটি মামলায়  তাদের গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

অভিযোগে জানা গেছে, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে সোমবার এ তিনজনকে ব্যাংক থেকেই পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বাকি ৪ জন হলেন গ্রাহক। তারা পলাতক আছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে বলেও ওসি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.