নগরীতে শীতার্তদের মাঝে মেয়রের কম্বল বিতরণ

0

কারেন্ট টাইমসঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর ৩ ওয়ার্ডে কাল ও আজ মঙ্গলবার অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ সকালে জামালখান ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে। জামালখান ওয়ার্ডের কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক মিথুন বড়ুয়া, মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য হাজী বেলাল আহমদ, রাশেদুল আলম রাশেদ,ওয়াহিদুল আলম শিমুল, জাফরিন সুলতানা পম্পি, সুরিজত দাশ ছোটন, মো. সোলেমান।

গতকাল সোমবার রাতে যে সকল ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয় সে ওয়ার্ডগুলো হল পূর্ব ষোলশহর ও গোসাইলডাঙ্গা ওয়ার্ড। পূর্ব ষোলশহর ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর এম আশরাফুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

এতে বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম, আওয়ামী লীগ নেতা মনজুর হোসাইন, মো. ইসহাক, হুমায়ুন করিব, মো. হোসেন, মো. ইদ্রিস, কুতুব উদ্দিন, আমীর উদ্দিন, মাহবুল আলম মোরশেদুজ্জামান, খসরু, মনিরুল আলম, ইলিয়াছ বাবুল, হাফেজ আহমদ, মো. আলমগীর, ডা. মো. সেলিম, সাইফুদ্দিন, মো. কাউছার, ফয়সাল বাপ্পী, মঈন শাহরিয়ার, সালাউদ্দিন, আলী বেলাল শাহেদ ও মো. জাবেদ।

গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুর হোসেন, নিদু পালিত, নুরুন্নবী লিটন, কিশু মল্লিক, এসকান্দর ফারুক, আবু তালেব সোহেল, শ্রমিক নেতা মো. নওশাদ ও মোহাম্মদ আলমগীর।

কম্বল বিতরণকালে মেয়র গরীব দুঃস্থ অসচ্ছল মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রত্যেকে যদি নিজ নিজ সামর্থ্য থেকে সমাজের অস্বচ্ছল মানুষদের শীত নিবারণে এগিয়ে আসি তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের প্রত্যেকে এ ধরণের মানবিক কাজে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.