দিলীপ তালুকদারঃ চট্টগ্রাম এখন ধুলোর শহর। উন্নয়ানের মহাযজ্ঞে রাস্তার খোড়াখুড়ীতে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এখন ধুলোর পাহাড়ে পরিনত হয়েছে। রাস্তার দু’পাশের ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছেন।
স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে চালানো হচ্ছে রাস্তা নির্মাণের কাজ। আগ্রাবাদ একসেস রোড ও পোর্ট কানেকটিং রোডের অবস্থা বেহাল। আরো বেহাল বহদ্দারহাট থেকে শাহ আমানত সংযোগ সড়ক।
কাজ করাকালীণ রাস্তায় যাতে ধুলা বালি না উড়ে তার জন্য সকাল বিকাল পানি ছিটানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। যাতে করে জনগনের দুর্ভোগ নিত্যদিনের চিত্র।
