সীতাকুণ্ডে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে গাড়ী চালক নিহত

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে নিজের পিকআপের চাকায় পিষ্ট হয়ে আবদুল হামিদ (৪৮) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। সে কুমিল্লার নাঙ্গলকোট থানার মাগুয়া গ্রামের আবদুর রহিমের পুত্র।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে।

জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে একটি পিকআপে মাল লোড করছিলো লেবার, এসময় পিকআপের ড্রাইভার হামিদ গাড়ির সামনেই দাড়িঁয়ে ছিলেন, পিকআপটি হঠাৎ চলতে শুরু করে রাস্তা থেকে পাশের জমিতে গিয়ে পড়ে, আর এতে নিজের পিকআপের চাকায় পিষ্ট হন ড্রাইভার হামিদ।

খবর পেয়ে পুলিশ গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.