সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১২

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আহতরা হলেন- জাহাঙ্গীর (৪৮), আহমাদুল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আলামিন (২৩), কারিমুল (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০), সাইফুল (৩০)

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত ১২ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

তিনি বলেন, ‘সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি আছেন। হাসপাতালে নিয়ে আসা অনেকে ৮০- ৯০ শতাংশ দগ্ধ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.