চট্টগ্রামে বিএনপি’র নির্যাতিত কর্মীদের সাথে শওকত মাহমুদের মতবিনিময়

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিগত সংসদ নির্বাচনে বিএনপির হামলা মামলা, গ্রেফতার ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আজ ৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় ।

সারাদেশব্যাপী নেতাকর্মীদের মামলার খোজ খবর নেয়ার জন্য কেন্দ্র থেকে গঠন করা ঠিমের দলনেতা শওকত মাহমুদের সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, সহ ধর্ম সম্পাদক এডভোকেট জন গোমেজ, সদস্য তকদির হোসেন জসিম, মশিয়ুর রহমান বিপ্লব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সরকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হামলা মামলা গ্রেফতার ও আহতসহ ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিএনপির প্রার্থীরা কিভাবে সাহায্য সহযোগিতা করছেন তা সমন্বয়পূর্বক কেন্দ্রকে সঠিকভাবে অবহিত করার জন্য বিভাগওয়ারী এই টিম।

সকাল ১১ টায় মহানগরীর ৮,৯,১০,১১ ও বকালে উত্তর জেলার ১,২,৩,৪,৫,৬,৭, নির্বাচনী এলাকার নেতাকর্মীর সাথে মতবিনিময় করেন। এই সময় শওকত মাহমুদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এই সময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি এম এ আজিজ, মোঃ মিয়া ভোলা, শফিকুর রহমান শপন, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.