দিলীপ তালুকদারঃ চট্টগ্রাম শাহ আমানত সেতুর গোল চত্বর প্রতিদিন বাসের কাউন্টারের সামনে থাকে বাস। ৭টি কাউন্টারের সামনে অন্তত প্রায় ৩০টি বাস দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ। এছাড়া মোড়ে দাঁড়িয়ে থাকে অগনিত বাস।
পুরো চত্বর ঘিরে সব সময় থাকে এক শ্বাসরুদ্ধকর নৈরাজ্যকর পরিবেশ। যেন কউ দেখার নেই। বহদ্দার হাট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা সব বাস মূল সড়কের পুরোটাই দখল করে দাঁড়িয়ে থাকে। তখন দু’দিকেই লেগে থাকে অসহনীয় যানজট। পুলিশ বসে বসে গুনে কড়কড়ে টাকার নোট।
মানুষের ভোগান্তি উঠে চরমে। রাস্তায় অবৈধ ষ্ট্যান্ড, ফুটপাত দখল, অতিরিক্ত গাড়ীর চাপ সব মিলিয়ে ঘটে দূর্ঘটনা। পুলিশ থাকলেও কোন কিছু করার নেই। গোল চত্বরের এক হকার তাইজুল বললেন, বাস মালিকরা পুলিশকে টাকা দেয়। সেজন্য পুলিশ বসে থাকে বক্সে।
