কারেন্ট টাইমসঃ মহান একুশে চেতনায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্থিতিশীল করা এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্রের মহান একুশের এক আলোচনা সভা একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক দেবব্রুত নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহা সচিব মোহাম্মদ হেফাজত ইসলাম চৌধুরী। কর আইনজীবী সঞ্জয় আচার্য্যরে সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিল আহমেদ চৌধুরী, পমপম বড়–য়া, ডাঃ বিমল দাশ, অসীম কুমার সাহা, মোঃ ওয়াহিদ, আকিবুল ইসলাম, হারাধন বিকাশ দে, মোঃ শাহাব উদ্দিন, মোঃ মারুফ প্রমুখ। আলোচনা সভার পূর্বে সংগঠন কার্যালয় থেকে প্রভাতফেরী করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
