কারেন্ট টাইমসঃ নগরীতে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বন্দর গোয়েন্দা পুলিশ। বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ১০০পিস স্বর্ণের বার ও ১টি প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, লাভু শাহা প্রকাশ প্রলয় কুমার শাহা (৫৯), পিতা-মৃত পরেশ চন্দ্র শাহা, সাং-নিতাই গঞ্জ, সুতার পাড়া, ১৫নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-নারায়নগঞ্জ ২) মোঃ বিলাল হোসেন @ কাদের (২৮), পিতা-হাশেম সওদাগর, সাং-ছোট শিদলপুরা (সদর বাড়ি), ইউপি-ডামুডা থানা-ডামুডা, জেলা-শরীয়তপুর, বর্তমানে-আদর্শ নগর, মোল্লা বাড়ি, থানা-বাড্ডা, জেলা-ঢাকা।
আজ রবিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান চালিযে ১০০পিস স্বর্ণের বার ও ১টি প্রাইভেটকারসহ ২জন আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে স্বর্ণের বার নারায়নগঞ্জ এলাকায় পাচারের কথা স্বীকার করে। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬.৬২ গ্রাম, মোট ওজন ১১.৬৬২ গ্রাম। মোট মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।
