২শ’ জিপিএ-৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম নারী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট এবং মাদার স্টীল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বেলা নারী শিক্ষাবৃত্তি প্রদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে । শুক্রবার ( ৫ এপ্রিল) দুপুর তিনটায় সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি আবুল মুনছুর ভুঁয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন বেগম কে হায়া নারী শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈন উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক লায়ন গিয়াস উদ্দিন,সমিতির সহ-সভাপতি লায়ন আলী আকবর জাসেদ,সাপ্তাহিক চাটগাঁর বাণীর প্রধান-সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, সীতাকুণ্ড পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন, সাংবাদিক লিটন কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮ সালে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪০ জন মেধাবী নারীশিক্ষার্থীকে বৃত্তিপ্রদান হয়।

অনুুুুষ্ঠানে সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক ফারুক আবদুল্লাহকে সমিতির পক্ষ থেকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.