সিটি নিউজ ডেস্ক : নিমতলা ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। বিশ্বে বিভিন্ন দেশে উৎসবকালীন সময়ে জনগণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করা হয়। আমাদের দেশে ঠিক তার উল্টো। উৎসবকালীন সময়ে এখানে দাম বাড়ানো হয়। সরকার বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যারা অধিক মুনাফা লোভী তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না।
নিমতলা বিশ্বরোড মোড়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: সালাউদ্দীন। এ.বি.এম ওসমান রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: মোরশেদ আলী, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ ফরহাদ, ফারুক মিয়া, মো: নাছির, জাকির আহমেদ, সাইফুদ্দিন টিটু, মো: সেলিম, মো: রানা, সুলতানুল কবির রাফি, মো: রাাব্বি, বিপ্লব আহমেদ, মতিউর রহমান মতি, মো: আকাশ।
মরহুম আবুল বশরের রুহের মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাঈম আততারী। পরিশেষে আগত নারী পুরুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
