কক্সবাজারে র‌্যাবের অভিযানঃ ৫০ হাজার ইয়াব, ট্রাকসহ আটক ২

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার – টেকনাফ সড়কের লিংক রোড়ে মালবাহী ট্রাকের তেলের ট্যাংকির ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেন।

ইয়াবা বহনের দায়ে মালবাহী ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাকের মূল্য ২ কোটি ৮০লাখ টাকা বলে র‌্যাব -১৫ জানিয়েছেন।

আটককৃতরা হলেন যশোর জেলার জিগার গাছা উপজেলার বারবাগ পুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে তারেক হোসেন (২৭) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ দীঘং গ্রামের মৃত ঝাড় গাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব -১৫ সুত্রে জানা গেছে, কক্সবাজার -টেকনাফ সড়কের লিংক রোড়স্থ হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শো রুমের সামনে পাকা রাস্তার উপর একটি /অস্থায়ী চেকপোস্ট বসান। টেকনাফ থেকে যশোর মুখী মালবাহী ট্রাক (ঝিনাইদহ-ট -১১-০০৫৮) গাড়ীটি সন্দেহ হলে থামতে বলেন। এসময় ট্রাকে থাকা দুই যুবককে আটক করেন।

আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানান, তেলের ট্যাংকির ভিতর বিশেষ কৌশলে ইয়াবা গুলো লোকানো হয়। র‌্যাব জানিয়েছেন দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের সদস্যরা কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। এখান থেকে যশোর যাচ্ছে ইয়াবা। র‌্যাব -১৫এর মেজর মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

###

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.