সীতাকুণ্ডে পিডিবির বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

0
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ভৌতিক বিদ্যুৎ বিলের অভিযোগ দিলে গ্রাহককে পিডিবি,র দুই কর্মকর্তা মামলা করার হুমকি দেয়ার অভিযোগ করেছেন এক ভূক্তভোগি গ্রাহক।
আজ সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যুৎ গ্রাহক শিবু চন্দ্র ধর বলেন, আমি বিল পরিশোধ করার পরও আমার কাছে সর্বশেষ গত ১৬ এপ্রিল ১৮ইং বিদ্যুৎ বিল ১৭ ইউনিটের দাম ৬২,৬৭১/- টাকা আসে।
কিন্তু আমি বাড়বকুণ্ড পিডিবি অফিসে অভিযোগ করলেও অফিসের কর্মকর্তা আলাউদ্দিন ও ইব্রাহিম আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে মামলা দেয়ার হুমকি দেয়। অথচ আমি চট্টগ্রাম আগ্রাবাদ পিডিবি প্রধান কার্যালয়ে ২০০৫ সাল থেকে ২০১৮ মে পর্যন্ত লেজার তালিকা অনুযায়ী আমার বিল পরিশোধ আছে।
কিন্তু তারা ভৌতিক বিল ৬২,৬৭১/- টাকার জন্য ২০১৮ইং জুন থেকে পিডিবি,র দেয়া প্রতি মাসের বিল পর্যন্ত তারা আমার কাছ থেকে কোন বিল নিচ্ছে না।বরং এর প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পিডিবি’র ভৌতিক বিল দেওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সংশিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনাল দাশ সুনিল, বিমল কুমার ধর, জিবলু ধর প্রমূখ।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.