ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে যাক : রংধনু ফাউন্ডেশন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : রংধনু ফাউন্ডেশনের ইভেন্ট “ঈদের খুশি-২০১৯” এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে শনিবার ২৫মে । ১ম দিন অসহায় মেধাবীদের, ২য় দিন পথশিশুদের এবং ৩য় দিন এতিমশিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

কে ইপিজেড মোড়ে অবস্থিত অত্যন্ত নাজুক চইকা মাদ্রাসার এতিমশিশু এবং অসহায় শিশুদের মাঝে রংধনু ফাউন্ডেশনের পক্ষ থেকে দুবছর ধরে এই মাদ্রাসার জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছে। গত বছরের মত এবারও রংধনু ফাউন্ডেশন মাদ্রাসার বাচ্চাদের পাঞ্জাবী এবং ফ্রক ঈদের উপহার হিসেবে দিয়েছে। এই উপহার দেওয়ার একটাই উদ্দেশ্য, ঈদের খুশি যাতে সবার মাঝে ছড়িয়ে যায়। সমাজে কোনো শিশু যাতে অবহেলিত না থাকে।

কার্যক্রম সম্পর্কে রংধনু ফাউন্ডেশনের সিনিয়র মেম্বার মিনহাজ ইবনে ফারুক বলেছেন,”দেখুন,এখানে মুলত বাচ্চাদের আনন্দটা দেখতে এসেছি।তাদের মুখে হাসিটাও আমাদের বড় প্রাপ্তি।এখানে আমাদের কোনো স্বার্থ নেই। সব তাদের মুখের হাসির জন্যেই করা”। তাছাড়া আরেক সিনিয়র মেম্বার আরিফ জাওয়াদ বলেছেন,” এই মাদ্রাসাটি আমি অনেক দিন ধরেই চিনি। হুজুররা খুব কষ্ট করেই মাদ্রাসাটি চালাচ্ছেন। আমরা শুধু বাচ্চাগুলোকে খুশি করতেই এখানে এসেছি। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল মেম্বার নুসরাত জাহান এবং মাজহারুল হক ,পারমানেন্ট মেম্বার নুসরাত জাহান রুহি,সিনিয়র মেম্বার মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান,আরিফ জাওয়াদ এবং মিনহাজ ইবনে ফারুক,ফাউন্ডিং মেম্বার এস এম সম্রাট এবং তানিয়া সুলতানা,ফাউন্ডার ফ্রাহিম তাজ এবং সাইদ ইমরান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.