প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করলেন মনজুর আলম
সিটি নিউজ,চট্টগ্রাম : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে বৃহস্পতিবার ৩০ মে বিকাল ৪টায় নগরির রৌফাবাদ এলাকায় অবস্থিত রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে বসবাসরত প্রত্যেকটি প্রতিবন্ধীসহ বসবাসরত সকল অসহায় ছেলে মেয়েদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলমের স্ত্রী আলহাজ্ব হোসনে আরা মনজুর।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, ‘প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের কল্যাণে দীর্ঘদিন ধরে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবছরের মত এবারও আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দুস্থ অসহাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে আসছি।’ মনজুর আলম আরো বলেন, এই ধরনের সমাজ সেবা সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে মনজুর আলম ও হোসনে আরা মনজুর সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাস পরিদর্শন করেন এবং বসবাসরত সকল প্রতিবন্ধী ও অসহায় ছেলে-মেয়েদের খোঁজ খবর নেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী ও অসহায়দের সুবিধার্থে মনজুর আলম নিজ অর্থায়নে অত্র প্রতিষ্ঠানে একটি আধুনিক রান্না ঘর নির্মাণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান এর অধ্যক্ষ ও উপ পরিচালক মোঃ আবুল কাসেম, উপ তত্বাবধায়ক (অতিরিক্ত), নুরুন নাহার, শিক্ষক নবির খান, হাউস প্যারেন্টস, প্রিয়াংকা মুহুরী, মনজুর আলমের নাতনী মাহবুবা মনজুর প্রমুখ ।
