সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়ঃ শাহাদাৎ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নন। এটা দেশের মানুষের কাছে দিনের আলোর মত পরিষ্কার। ঠিক তেমনিভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।

আগামী ২০ জুলাই বেগম জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আজ ১৭ জুলাই বুধবার বিকালে নাছিমন ভবন দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর নিঃশর্ত মুক্তির দবিতে এবং ২০ জুলাই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত বক্তব্য রাখেন। এতে তিনি আরও বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। অথচ সরকার বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সরকারের নির্দেশে বেগম জিয়ার জামিন প্রক্রিয়াকে পদে পদে বাঁধাগ্রস্থ করছে। এদেশের মানুষের গণদাবি বেগম জিয়ার মুক্তি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া। আগামী ২০ জুলাই বেগম জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের আহবান জানান। সমাবেশ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে এখন চরম দু:সময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারী জুলুমের শিকার হচ্ছে। কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন। সরকার শুধু মাত্র নিজেদের রক্ষা করতে দেশে এক ধরণের ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরনের জন্য সরকারের জুলুমের শিকার কারাবন্দি গণতন্ত্রের মা বেগম জিয়াকে মুক্ত করতে হবে। বেগম জিয়ার মুক্তির দবিতে ২০ তরিখের সমাবেশ সফল করতে ছাত্রদলের নেতকর্মীদের সর্বচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আজ দেশে একটি তাবেদারী সরকার চলছে। গণতন্ত্রেও সকল পথ রূদ্ধ কওে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ সকল নেত্রীবৃন্দেও মুক্তির দাবী জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশকে সফল করতে ছাত্রদলের নেতাকর্মীদেও মিছিলসহকারে সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মোহাম্মদ শহিদেও সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলুর পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আর. ইউ. চৌধুরী শাহীন, ইয়ছিন চৌধুরী লিটন, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক আখি সুলতানা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.