সীতাকুণ্ডে স্কুলের সিড়িতে রক্তের দাগ, অতঙ্কিত শিক্ষার্থীরা 

0
কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ডে একটি স্কুলের বার্থরুম ও সিড়িতে রক্তের দাগ দেখে আতন্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীর ও অভিভাকরা। তবে শিশুর মাথা কেটে নিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে আশপাশ এলাকা।

 

আজ সোমবার (২২ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের লালবেগ এলাকায় বেসরকারি ‘গ্রামার পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে’ এ ঘটনা ঘটে। সকালে স্কুলে সরজমিনে গিয়ে দেখা যায় দ্বিতল ভবনের স্কুলটির সিড়িতে রক্তের দাগ। বার্থরুমের বেসিন ভাঙ্গা। স্কুলে গিয়ে জানা যায়, মুনসুর আলী নামক স্থানীয় এক যুবক গতরাতে মদ পান করে স্কুলের দ্বিতীয় তলার বার্থরুমে গিয়ে বেসিন ভাঙাতে গিয়ে নিজের পা কেটে পেলে।

এসময় ভাঙ্গা বেসিনে তার দুইপা কেটে প্রচুর রক্ত ঝরে। পুরো বিষয়টি দারোয়ান দেখেন। মুনসুর স্থানীয় প্রভাবশালী হওয়ায় দারোয়ান তাকে বাঁধা দিতে পারেনি বলে জানান। এদিকে সকালে স্কুলের সিড়িতে রক্তের দাগ ও বেসিন ভাঙা দেখে ছোট ছোট শিক্ষার্থী ও অভিভাবকরা আতন্কিত হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে মুনসুর আলী পালাতক রয়েছে।

এব্যাপারে স্কুলের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এবং মডেল থানাকে জানানো হয়েছে। সকালে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমেদও স্কুলটি পরিদর্শন করেছেন।স্কুলের প্রধান শিক্ষক নাহিদ শারমিন রুমি এ প্রতিবেদককে বলেন, স্কুলের সাফল্যের হিংসায় বশবর্তী হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। স্কুলটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।

এলাকার একটি প্রভাবশালী মহল স্কুলটি বন্ধ করে দেয়ার অপচেষ্টা করে আসছে বেশ কিছুদিন ধরে। তারই ফলশ্রুতিতে গতরাতে মদ্যপান অবস্থায় স্কুলের বার্থরুমের বেসিন ভাঙতে গিয়ে নিজের পা কেটে ফেলে আবুল মুনসুুুর নামে এক যুবক। সমস্ত বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি এবং থানায় একটি অভিযোগ দায়ে করেছি। তবে রক্ত দেখে শিশুর মাথা কাটার গুজব ছড়িয়ে পড়ে।

এতে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। স্কুল যথা নিয়মে চলবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, স্কুলে একটি অনাকান্খিত ঘটনা ঘটেছ, বড় কোন ঘটনা নয়, পুলিশ পরিদর্শন করেছে। এতে কাউকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.