বটতলী এয়াকুবিয়া দাখিল মাদরাসায় দুর্নীতি প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
সিটি নিউজ,আনোয়ারা : আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রাঃ) এয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যেগে বাংলাদেশ সরকারের নির্দেশনায় ও সহায়তায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২০ জুলাই শনিবার মাদরাসার “ছালেহ আহমদ চৌধুরী হল”রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট এডভোকেট সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু।
মাদরাসা সুপার মাওলানা মোঃ হাশেমুর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ ওমর ফারুক বারু’র সঞ্চলনায় অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের দাতা সদস্য নিজাম উদ্দিন আহমদ চৌধুরী (আজাদ), শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী (জুয়েল), অভিভাবক সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ তৈয়ব, সিরাজুল ইসলাম, আবদল গফুর ও হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ হেফজুর রহমান, শিক্ষিকা শাহিদা বেগম ও শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত ছিলেন সহ সুপার মাওলানা মোঃ ইলিয়াস, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নেছার আহমদ হাবিবী, মাওলানা মোঃ ওসমান গণি, মাওলানা খুরশীদ আহমদ, শিক্ষক প্রতিনিধি মোঃ আজম উদ্দিন নুরী, মোঃ বদিউল আলম চৌধুরী, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা মোঃ বাহার, শিক্ষিকা জেসমিন আক্তার ও মিসকাতুন নেছা প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধিতে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। কিছু অসাধু ব্যক্তির দুর্নীতির কারণে সরকারের সকল সফলতা ম্লান হচ্ছে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে এবং সমাজ ও দেশ থেকে দুর্নীতি নির্মুল করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলে তুলতে হবে। সভা শেষে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
