বাকলিয়ায় ঘুড়ি মার্কাকে নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান

0

সিটি নিউজ :  চট্টগ্রাম মহানগরের ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপ নির্বচনের প্রচারনার শেষ দিনে এলাকার সকল ভোটারের কাছে ভোট চেয়ে ঘুড়ি মার্কায় নির্বাচিত করার আহবান জানিয়েন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো: শহিদুল আলম শহীদ।

মঙ্গলবার ২৩ জুলাই বিকাল ৪টায় ওয়ার্ডের বৌ বাজার খাজা হোটেলের মোড়ে পথ সভার মাধ্যমে গনসংযোগ কর্মসূচীর সূচনা করে সমগ্র এলাকা পায়ে হেটে গণসংযোগ করে দেওয়ান বাজার মোড়, গনি কলোনী মোড়, চকবাজার মোড়, ফুল তলা, রাহাত্তার পোল, বোর্ড ঘর মোড়ে পথ সভা করে কর্মসূচী সমাপ্তি করেন।

বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর পদ প্রার্থী মো: শহিদুল আলম শহীদ বলেন তিন তিন বার কমিশনার এবং কাউন্সিলর ছিলাম, এলাকার প্রতিটি রাস্তা ঘাট পাকা হয়েছে, নালা নর্দমা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে বহুতল ভবন নির্মিত হয়েছে। সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। সন্ত্রাস, মাদক ও অপরাধীদের প্রশ্রয় দেইনি কখনো। ভোটারদের কে তিনি সকল ভয় ভীতির উর্দ্ধে থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানান।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ, নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, সাবেক ছাত্রনেতা কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশ, যুবলীগ নেতা এন মোহাম্মদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম, রাশেদ সরোয়ার, তৌহিদুল ইসলাম, সেলিম রেজা, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, আশিকুন্নবী চৌধুরী, রাজীব হাসান রাজন, মোরশেদ আলম, মহানগর ছাত্রলীগ নেতা রনি মির্জা, কালাচাঁন্দ ভট্টাচার্য্য সিমান্ত, পাবেল চৌধুরী, ইয়াসিন ভুইঞা সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.