প্রবীণ রাজনীতিক বখতিয়ার নুর সিদ্দিকীর স্মরণ সভা অনুষ্ঠিত
সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বখতেয়ার নুর সিদ্দিকী আজীবন বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জনগণের রাজনীতি করেছেন। মানবিক গুনাবলী ও দেশপ্রেমের কারণে তিনি সকল মানুষের কাছে শ্রদ্ধার আসনে থাকবেন। সন্ত্রাস, অপরাজনীতি তাকে স্পর্শ করতে পারে নাই। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী বখতিয়ার নুর সিদ্দিকী সাধারণ মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।
শুক্রবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বখতেয়ার নুর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করার কারণে বখতিয়ার নুর সিদ্দিকী সাধারণ মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছে। আওয়ামী পরিবারের হৃদয়ে সুন্দর মনের পরিচ্ছন্ন রাজনীতিবিকদ বখতিয়ার নুর সিদ্দিকী উদাহরণ হয়ে থাকবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানর, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মেরু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য এ কে আজাদ, আনোয়ারুল ইসলাম, ইঞ্জি: আবুল কাশেম, এড: শেখর দত্ত, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মরহুমের সন্তান সুমন শাহেদ সিদ্দিকী, যুবলীগ নেতা সায়েম কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবু বকর জীবন, মো: শাহেদ প্রমুখ।
