শহীদ মৌলভী সৈয়দ বঙ্গবন্ধুর আদর্শের বরপুত্রঃ মোছলেম

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শহীদ মৌলভী সৈয়দ বঙ্গবন্ধুর আদর্শের বরপুত্র। পিতৃহত্যা মেনে নিতে পারেন নাই বলেই, যুবলীগ নেতা-কর্মীদের সংগঠিত করে জনক হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র বিপ্লব গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর এ উদ্যোগে ভীত ও ত্যাতঙ্কিত হয়ে খুনী জিয়াউর রহমান শহীদ মৌলভী সৈয়দকে নৃশংসভাবে ক্যান্টনমেন্টে হত্যা করেছিলেন।

মৌলভী সৈয়দকে হত্যা করলেও আদর্শকে হত্যা করতে পারেননি বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে।

তিনি শহীদ মৌলভী সৈয়দের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগ নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। ১০ আগস্ট বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ মৌলভী সৈয়দের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ মৌলভী সৈয়দ মাদ্রাসায় লেখাপড়া করলেও অসাম্প্রদায়িক চরিত্রের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে একটি শোষনহীন সমাজ বিনির্মানের প্রত্যয়ে তিনি ছাত্র ও যুব সমাজকে সংগঠিত করার কাজে নিজেকে ব্রতী রাখতে গিয়ে ব্যক্তিগত জীবনে অকৃতদার ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্ব, নির্দেশনা ও আদর্শের প্রতি এত বেশি অনুগত ছিলেন যে, ন৯৭৩ সালের সংসদ নির্বাচনে তাঁকে মনোনয়ন দিয়ে আবার ঐ মনোনয়ন প্রত্যাহার করার পরেও তিনি অভিমান করে আদর্শচ্যুত হননি। বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শের সক্ষম কর্মী।

বিশেস অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শহীদ মৌলভী সৈয়দ ৭৫ পরবর্তী আওয়ামী লীগ কর্মীদের প্রেরণার উৎস। মৌলভী সৈয়দের চেতনাকে ধারণ করে শত নির্যাতনের মাঝেও আওয়ামী লীগ কর্মীরা সংগঠিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আসীন করেছেন।

প্রধান বক্তা মাহমুদুল হক বলেন, শহীদ মৌলভী সৈয়দ ছিলেন বিপ্লবের অগ্নিস্ফূলিঙ্গ। অসাধারণ সম্মোহনী শক্তির গুণে যুব সমাজকে সংগঠিত করে তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। মৌলভী সৈয়দকে হত্যা করা গেলেও তাঁর আদর্শকে হত্য করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাবেক আহবায়ক মাহফুজুর রহমান মেরু, দক্ষিণ জেলা যুবলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.