আওয়ামী সিন্ডিকেটের কারণে চামড়ার বাজারে ধস নেমেছেঃ আমির খসরু
সিটি নিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ নেতাদের সিন্ডিকেটের কারণে আজ দেশে চামড়ার বাজারে ধস নেমেছে। চামড়ার মূল্য না থাকায় কৃষক, ব্যবসায়ী ও দেশের চামড়া শিল্প ধংশ হয়ে যাচ্ছে। চামড়া ব্যাবসায়ীরা ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছে। বিএনপির সময় চামড়া কেনার জন্য সরকার লোন দিতো। কিন্তু বর্তমান সরকারের অব্যাবস্তাপনা ও সঠিক পদক্ষেপ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে বিএনপি নেতা আবু সুফিয়ানের চান্দগাও আবাসিকস্থ বাস ভবনে চট্টগ্রাম ৮ আসন বিএনপির ঈদ পূনর্মীলনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
এতে তিনি আরো বলেন, বর্তমান অনির্বাচিত সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা রাষ্ট্র ক্ষমতাকে জোর করে দখলে নিয়ে লম্বা সময়ের জন্য দেশের ক্ষতি করছেন। রাষ্ট্র ব্যবস্থার এবং অর্থনীতির ক্ষতি করছেন। তাই এই অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবী জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্টিত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ, এস কে খোদা তোতন, শফিকুর রহমান শফন, মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, জাহিদুল করিম কচি সিঃ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইস্কান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় যুবদলের সদস্য শামসুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্জুর আলম চৌধুরী মন্জু,সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, মৎস বিষয়ক সম্পাদক মোঃ বখতেয়ার, গন শিক্ষা সম্পাদক ইব্রাহীম বাচ্চু, সহ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, আবদুল আজিজসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল নেতৃবৃন্দ।
