সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু নিয়ন্ত্রণে ও সহনীয় মাত্রায় রয়েছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগের ১১টি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৭ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ১১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৩ জন, কক্সবাজারে ৯ জন, খাগড়াছড়িতে ৪ জন, বান্দরবানে ১ জন, ফেনীতে ৮ জন, কুমিল্লায় ৩৯ জন, চাঁদপুরে ২৯ জন, লক্ষিপুরে ৮ জন, নোয়াখালীতে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। নোয়াখালীতে ২ জন মারা গেছে। রাঙামাটিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি।
জানুয়ারি ২০১৯ থেকে এ পর্যন্ত এ বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬ শত ৭৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫ শত ১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ১ শত ৫৪ জন।চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় হইতে প্রাপ্ত তথ্য মতে এসব বিষয় জানা গেছে।
