বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত

0

সিটি নিউজঃ চট্টগ্রামের মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে আগামী ২৬ অক্টোবর শনিবার কঠিন চীবর দান উদ্যাপন কমিটি ২০১৯ গঠন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রকৌশলী পলাশ বড়ুয়া’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সোমবার অনুষ্ঠিত সভায় আসন্ন ২০ সেপ্টেম্বর বর্ষাষাটিকা বৈকালিক সংঘদান ও বিদর্শন সাধক ভদন্ত নন্দ বংশ মহাথের’র পরিচালনায় খন্দকালীন ভাবনা ও একক সদ্ধর্ম দেশনা, ১৩ অক্টোবর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্নিমা উদ্যাপন, ২৬ অক্টোবর শনিবার দানোৎত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপনের সার্বিক বিষয় নিয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দদের মধ্যে স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়ুয়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, উত্তম কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া,অমলেন্দু বিকাশ বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, সৈকত বড়ুয়া, রেবা বড়ুয়া, রূপম বড়ুয়া, গীতা বড়ুয়া, দোলা চৌধুরী, শুভ্র মনিয়াম বড়ুয়া, আশিষ বড়ুয়া জুয়েল, তন্ময় বড়ুয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কঠিন চীবর দান পরিচালনা করার নিমিত্তে তাপস কান্তি বড়ুয়াকে সভাপতি, প্রকৌশলী পলাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও রেবা বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট উদ্যাপন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.