এম.পি নওফেলের পক্ষে শেখ নাসির অনুদান হস্তান্তর করলেন জে আই মাদ্রাসায়
সিটি নিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রকল্প হস্তান্তরে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে শনিবার ৩১ আগস্ট সন্ধ্যায় ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জে আই মাদ্রাসা পরিচালনা পর্ষদের কাছে অনুদানের টাকা তুলে দিয়েছেন প্রকল্পের সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের সাধারণ সম্পাদক যুবনেতা নজরুল ইসলাম, জে আই মাদ্রাসার মতোয়াল্লী আলহাজ্ব আবু মনসুর, মুফতি জাফর আলম, হাফেজ আবু বক্কর, মুফতি মাহবুবুর রহমান, সহকারী মতোয়াল্লী মোহাম্মদ ইউসুফ ও শিক্ষক ও ছাত্রবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুননেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দীন চৌধুরী রুহের মাগফেরাত কামনা করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দীর্ঘায়ু কামনা করে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মুফতি জাফর আলম।
