চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব দাশ (২৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। বিপ্লব চন্দনাইশের দোহাজারী এলাকার সন্তোষ দাশের ছেলে বলে জানা গেছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত বিপ্লবকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.