সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আটমাসিং এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৪), পিতা-মৃত আক্তারুজ্জামান, মাতা-মৃত হালিমা বেগম, সাং-বান্দু আইন গুচ্চ গ্রাম, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আটমাসিং এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মোঃ মামুন মিয়া (৩৪)’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
