নগরীতে ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ কামরুল ইসলাম প্রকাশ কামরুল হোসেন (২১), পিতা-মৃত-রুহুল আমিন, মাতা-হাবিয়া বেগম, সাং-জয়পুর মোবারক মিস্ত্রীর বাড়ি, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, বর্তমানে সিটি গেইট মোস্তফা হাকিম কলেজ রোড, কমিশনার বাড়ি, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামরুল ইসলাম প্রকাশ কামরুল হোসেন (২১) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.